ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও নজরুল বর্ষ উদযাপন সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: তথ্যমন্ত্রী প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম দিলেন বার সভাপতি আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হাইকোর্টের রায়ে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ মায়ের কবরের পাশে চিরঘুমে সেনাসদস্য তাসনিম রিফাত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে ৫ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন

আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মো: ইউনুস আলী (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার টেঙ্গুরী চৌরাস্তা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউনুস আলী আশুলিয়া থানার টান কোনাপাড়া (টেঙ্গুরী) এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ইসমাইল দেওয়ান এবং মায়ের নাম রব বানু বেগম। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনার সময় ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। ডিবির এসআই আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।

ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে টেঙ্গুরী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ইউনুস আলীকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ইউনুস আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় ইউনুস আলীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬