ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইয়ামালের ব্যালন ডি’অর প্রাপ্য: বার্সা কোচের দাবি ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১১০০ কোটি টাকার বরাদ্দ ঘোষণা পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলি ছোঁড়ার অভিযোগ, উত্তেজনা বৃদ্ধি চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ইসমাইল চৌধুরী আইনশৃঙ্খলায় অগ্রগতি এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে ‘মাননীয়’ শব্দ বাদ, ডিজিটাল হাজিরার উদাহরণ নিয়োগ প্রক্রিয়ায় সরকারের নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাসনাত আবদুল্লাহ বরগুনায় সাগরে ভাসতে ভাসতে মানসিক ভারসাম্য হারালেন জেলে শাহীন মিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনলাইনে সনদ আবেদন প্রক্রিয়া শুরু শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

আইনশৃঙ্খলায় অগ্রগতি এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নূরুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

মন্ত্রী বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। খুন, ছিনতাই, অপহরণসহ অন্যান্য অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ তৎপরতা জোরদার করেছে।

গাইবান্ধা-৫ আসনের মো. আব্দুল ওয়ারেছের প্রশ্নের জবাবে তিনি জানান, বিডিআর বিদ্রোহ ও নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে ৬ হাজার ২৮৬ জনকে চাকরিচূত এবং ২ হাজার ৫১০ জনকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দোষীদের শাস্তি প্রদান করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইয়ামালের ব্যালন ডি’অর প্রাপ্য: বার্সা কোচের দাবি

আইনশৃঙ্খলায় অগ্রগতি এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৬:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬