ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও নজরুল বর্ষ উদযাপন সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: তথ্যমন্ত্রী প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম দিলেন বার সভাপতি আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হাইকোর্টের রায়ে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ মায়ের কবরের পাশে চিরঘুমে সেনাসদস্য তাসনিম রিফাত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে ৫ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন

প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম দিলেন বার সভাপতি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি প্রধান বিচারপতিকে এক মাসের সময় বেঁধে দিয়েছেন, অন্যথায় সাধারণ আইনজীবীদের সঙ্গে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আল্টিমেটাম দেন। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘বিগত সরকারের আমলে হাইকোর্ট বিভাগে অনেক বিচারপতি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন।’

তিনি বিচারাঙ্গনের স্বচ্ছতা ও মর্যাদা ফিরিয়ে আনতে ওইসব দলীয় বিচারপতির বিরুদ্ধে অবিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার দাবি জানান। এছাড়া, বিচার বিভাগের বিভিন্ন প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

বার সভাপতি আরও বলেন, ‘আগামী এক মাসের মধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বস্তি উচ্ছেদসহ সার্বিক পরিবেশের শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।’ তিনি প্রধান বিচারপতির সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত এক শুনানির প্রসঙ্গে বলেন, ‘অ্যাটর্নি জেনারেল সাধারণ আইনজীবীদের স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছেন।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম দিলেন বার সভাপতি

আপডেট সময় : ০৪:৫৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬