ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম দিলেন বার সভাপতি আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হাইকোর্টের রায়ে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ মায়ের কবরের পাশে চিরঘুমে সেনাসদস্য তাসনিম রিফাত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে ৫ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন আফরোজা আব্বাস জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগদান করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পদ্মবিলে দর্শনার্থীদের ভিড়, প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ ‘অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী’

হুথিদের হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের ইরানকে সতর্কবার্তা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানকে সতর্কবার্তা দিয়েছে পাকিস্তান। সৌদি আরব, পাকিস্তান ও ইরানি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। মূলত সৌদি আরবের ওপর হুথিদের হামলা থামাতে এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথিরা সৌদি আরবের ওপর বড় আক্রমণ চালিয়েছে। গত মঙ্গলবার খামিস মুশাইত বিমানঘাঁটি এবং আশপাশের শহরের তেল অবকাঠামোতে হামলায় ৭৩ জন আহত হয়েছেন।

হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি যুদ্ধবিমান গত ১২ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ৫৪টি বিমান হামলা চালিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, এই আক্রমণের যথার্থ জবাব দেওয়া হবে। এই সংঘাত পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, সৌদি আরব এবং তুরস্কের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তির কারণে ইরানের প্রতি পাকিস্তানের সতর্কবার্তা বিশেষ গুরুত্ব বহন করে। তিনি বলেন, সৌদি আরবে সংঘাত ছড়িয়ে পড়লে তাদের যৌথ নিরাপত্তা চুক্তি কার্যকর হতে পারে।

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক বাহিনীর কাছে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তারা কোনও প্রতিক্রিয়া জানায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম দিলেন বার সভাপতি

হুথিদের হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের ইরানকে সতর্কবার্তা

আপডেট সময় : ০১:৪৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬