ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম দিলেন বার সভাপতি আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হাইকোর্টের রায়ে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ মায়ের কবরের পাশে চিরঘুমে সেনাসদস্য তাসনিম রিফাত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে ৫ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন আফরোজা আব্বাস জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগদান করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পদ্মবিলে দর্শনার্থীদের ভিড়, প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ ‘অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী’

দীপিকার বেবি বাম্প নিয়ে নেটিজেনদের কটাক্ষের জবাব দিলেন অনুরাগী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্প্রতি মাতৃত্বকালীন ফটোশুটের ছবি প্রকাশের পর নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন। ছবিতে দীপিকা, তার স্বামী রণবীর সিং এবং তাদের মেয়ের সঙ্গে দেখা যায়। তবে ছবিগুলো নিয়ে প্রশ্ন উঠেছে, দীপিকার বেবি বাম্প কি সত্যি নাকি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।

২০২৪ সালে প্রথমবার মাতৃত্বের স্বাদ নেওয়ার পর দীপিকা আবারও অন্তঃসত্ত্বা। সম্প্রতি মেয়ের জন্মদিন উপলক্ষে তিনি মাতৃত্বকালীন বেশ কিছু সাদাকালো ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ছবিগুলো প্রকাশের পর ভক্তরা তাকে ভালোবাসায় ভরিয়ে দিলেও কিছু নেটিজেন সন্দেহ প্রকাশ করেছেন।

এটি প্রথমবার নয়, এর আগে ২০২৪ সালে দীপিকা ভোট দিতে যাওয়ার সময় ক্যামেরাবন্দি হন। তখনও তার উদরের স্ফীতি নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে এবার প্রকাশ্যে বেবি বাম্প দেখানোর পরও একই ধরনের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে।

এদিকে, দীপিকার এক অনুরাগী আরশিয়া মুরজানি একটি ভিডিও পোস্ট করে সমালোচকদের জবাব দেন। তিনি বলেন, সব তারকা মাতৃত্ব নিয়ে মিথ্যা বলেন না এবং দীপিকা নিজের গর্ভাবস্থা নিয়ে মিথ্যা বলছেন না।

আরশিয়ার পোস্টে দীপিকা প্রকাশ্যে সমর্থন জানান। যদিও তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে এভাবে নিন্দুকদের উদ্দেশে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম দিলেন বার সভাপতি

দীপিকার বেবি বাম্প নিয়ে নেটিজেনদের কটাক্ষের জবাব দিলেন অনুরাগী

আপডেট সময় : ০১:০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬