ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

বরগুনার স্কুলে অজ্ঞাত ফল খেয়ে ৭ শিক্ষার্থী অসুস্থ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বরগুনার আমতলীতে সহপাঠীর দেওয়া অজ্ঞাত ফল খেয়ে সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উদয়ন প্রাইভেট মাধ্যমিক বিদ্যালয়ে নৈশকালীন কোচিং চলাকালে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীদের আমতলী উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের তীব্র পেটব্যথা, মাথা ঘোরা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এক শিক্ষার্থীর অভিভাবক জাহাঙ্গীর জানান, কোচিংয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবির অন্য শিক্ষার্থীদের অজ্ঞাত একটি ফল খেতে দেয়। ফলটি খাওয়ার কিছুক্ষণ পরই সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ শিক্ষার্থীরা পেটব্যথা ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। চিকিৎসকেরা জানিয়েছেন, এসব উপসর্গের সঠিক কারণ পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলায়মান বলেন, আবির নামে এক সহপাঠীর দেওয়া অজ্ঞাত ফল খাওয়ার পর প্রথমে দুজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে আরও পাঁচজন অসুস্থ হয়।

ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, উদয়ন স্কুলে অজ্ঞাত ফল খেয়ে সাত শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ আবিরের পরিচয় শনাক্তে কাজ করছে এবং তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

বরগুনার স্কুলে অজ্ঞাত ফল খেয়ে ৭ শিক্ষার্থী অসুস্থ

আপডেট সময় : ১০:৩০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬