ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ: অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের সম্ভাবনা নেই: তেহরানের দাবি আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু: দুদক সচিব নোয়াখালীতে গৃহবধূকে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২ নাহিদ ইসলাম: সরকার আশির দশকে ফিরে যেতে চাইছে জরুরি গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার দক্ষিণ কোরিয়ার আদালতে রেকর্ড ডিভোর্স সেটেলমেন্টের রায় ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের আসিফ মাহমুদকে মুখোমুখি হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাকিস্তানি ক্রিকেটারদের পায়ে কোহলির ব্র্যান্ডের জুতা পরার ঘটনা

দক্ষিণ কোরিয়ার আদালতে রেকর্ড ডিভোর্স সেটেলমেন্টের রায়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশের ইতিহাসে সবচেয়ে বড় ডিভোর্স সেটেলমেন্টের রায় দিয়েছে। ভিডিও গেম কোম্পানি স্মাইলগেটের প্রতিষ্ঠাতা কওন হিয়ক-বিনকে তার সাবেক স্ত্রী লি হোয়া-জিনকে ২ দশমিক ৫৫ ট্রিলিয়ন ওন (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার ৯৪৫ কোটি টাকা) মূল্যের সম্পদ হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

এই রায়ে কওনের কোম্পানির ৩৫ শতাংশ শেয়ার এবং ৬৫ বিলিয়ন ওন নগদ অর্থ লি হোয়া-জিনের নামে হস্তান্তর করা হবে। কওন হিয়ক-বিন দক্ষিণ কোরিয়ার তৃতীয় বৃহত্তম ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান স্মাইলগেটের প্রতিষ্ঠাতা এবং তার সম্পত্তির পরিমাণ প্রায় ৩০০ কোটি ডলার।

এর আগে, এসকে গ্রুপের চেয়ারম্যান চে তায়ে-ওনকে তার সাবেক স্ত্রীকে ৯৪৪ বিলিয়ন ওন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, যা ছিল দেশের সবচেয়ে বড় ডিভোর্স সেটেলমেন্ট। তবে কওনের রায় সেই রেকর্ডকে দ্বিগুণেরও বেশি ছাড়িয়ে গেছে।

বিচ্ছেদ আবেদনের সময় লি হোয়া-জিন কোম্পানির ৫০ শতাংশ মালিকানা দাবি করেছিলেন। আদালতে তার আইনজীবীরা যুক্তি দেন, ২০০২ সালে স্মাইলগেট প্রতিষ্ঠার সময় লি সরাসরি অর্থায়ন ও সহায়তা করেছিলেন। কওন ও লি ২০০১ সালে বিয়ে করেন এবং পরের বছর স্মাইলগেট প্রতিষ্ঠা করেন।

কওন লির সব দাবি অস্বীকার করেছেন এবং জানিয়েছেন, কোম্পানিতে লির কোনো অর্থ বিনিয়োগ ছিল না। চলতি বছরের শুরুতে স্মাইলগেটের পক্ষ থেকেও বলা হয়, কোম্পানির প্রতিষ্ঠাকালীন মূলধন কওন একাই জুগিয়েছিলেন। আদালতের এই রায়ের বিরুদ্ধে উভয় পক্ষই উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাচ্ছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ: অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

দক্ষিণ কোরিয়ার আদালতে রেকর্ড ডিভোর্স সেটেলমেন্টের রায়

আপডেট সময় : ০৯:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬