ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদে রুমিন ফারহানার বক্তব্যে উত্তেজনা, সরকারি দলের সদস্যদের প্রতিবাদ ফিনল্যান্ডের রাশিয়া সীমান্তে ২০০ কিলোমিটার নিরাপত্তা বেড়া নির্মাণ সম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ: অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের সম্ভাবনা নেই: তেহরানের দাবি আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু: দুদক সচিব নোয়াখালীতে গৃহবধূকে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২ নাহিদ ইসলাম: সরকার আশির দশকে ফিরে যেতে চাইছে জরুরি গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার দক্ষিণ কোরিয়ার আদালতে রেকর্ড ডিভোর্স সেটেলমেন্টের রায় ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

নোয়াখালীতে গৃহবধূকে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় কুলছুমা (৩০) নামে এক নারীকে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগে তার সৎ ছেলের স্ত্রী ও নাতি বৌকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনা ঘটেছে রোববার (৯ সেপ্টেম্বর) উপজেলার মোহাম্মদপুর গ্রামে। বর্তমানে গুরুতর আহত কুলছুমা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর বাবা মো. জামসেদ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ৬ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন নাজমা ও আকলিমা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলছুমার প্রতিবাদে সৎ ছেলে সাইফুল ও তার বোনেরা মিলে কুলছুমার শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দেয়। এর ফলে কুলছুমার পিঠসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। ঘটনার পর অভিযুক্তরা বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন এবং প্রথমে ৫ হাজার টাকা দিয়ে চিকিৎসার প্রলোভন দেখান।

চরজব্বার থানার ওসি রফিকুল হাসান জানান, ঘটনার পর পুলিশকে না জানানো হলেও পরে বিষয়টি জানাজানি হয়। মঙ্গলবার রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এবং বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সংসদে রুমিন ফারহানার বক্তব্যে উত্তেজনা, সরকারি দলের সদস্যদের প্রতিবাদ

নোয়াখালীতে গৃহবধূকে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৯:৪৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬