ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদে রুমিন ফারহানার বক্তব্যে উত্তেজনা, সরকারি দলের সদস্যদের প্রতিবাদ ফিনল্যান্ডের রাশিয়া সীমান্তে ২০০ কিলোমিটার নিরাপত্তা বেড়া নির্মাণ সম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ: অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের সম্ভাবনা নেই: তেহরানের দাবি আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু: দুদক সচিব নোয়াখালীতে গৃহবধূকে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২ নাহিদ ইসলাম: সরকার আশির দশকে ফিরে যেতে চাইছে জরুরি গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার দক্ষিণ কোরিয়ার আদালতে রেকর্ড ডিভোর্স সেটেলমেন্টের রায় ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু: দুদক সচিব

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে। দুদক সচিব মো. সাইদুর রহমান খান আজ বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সাইদুর রহমান বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে আসা অভিযোগগুলো ‘আমলযোগ্য’ বিবেচিত হওয়ায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি উল্লেখ করেন, দুদক আইন অনুযায়ী কাজ করে এবং ভুক্তোভোগী বা সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বক্তব্য দিতে পারেন।

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, দুদককে রাজনৈতিকভাবে ব্যবহার করে তাকে হয়রানি করা হচ্ছে। এর আগে তিনি সংবাদ সম্মেলন করে অনুসন্ধান নিয়ে প্রশ্ন তোলেন।

দুদক সচিব জানান, আসা অভিযোগগুলো যাচাই-বাছাই কমিটির কাছে যায় এবং সেখান থেকে কমিশন পরবর্তী কার্যক্রমের সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, অনুসন্ধান শেষ হওয়ার আগে অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সংসদে রুমিন ফারহানার বক্তব্যে উত্তেজনা, সরকারি দলের সদস্যদের প্রতিবাদ

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু: দুদক সচিব

আপডেট সময় : ১০:০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬