জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ছবি বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।
আজ বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতের এই রায়ের ফলে ছবি দিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করা বাধ্যতামূলক রইল।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।
রায়ের বিষয়টি নিশ্চিত করে কামাল হোসেন মিয়াজী জানান, আদালত রুল খারিজ করে দিয়েছেন। ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র হবে না।
প্রতিনিধির নাম 























