ঢাকা ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

জরুরি গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আমদানি করা গ্যাসের সরবরাহ ও মজুদ কমে যাওয়ায় দরপত্র ছাড়াই এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। জরুরি গ্যাসের চাহিদা পূরণের অংশ হিসেবে ফরাসি কোম্পানি টোটাল এনার্জিস থেকে চলতি অর্থবছরের অক্টোবর থেকে জুন পর্যন্ত প্রতিমাসে দুটি করে মোট ১৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই এলএনজি ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। প্রয়োজনে উভয় পক্ষের সম্মতিতে আরও অতিরিক্ত কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদনও দেওয়া হয়েছে। এর আগে আগস্ট মাসেও দরপত্র ছাড়াই ২২ কার্গো এলএনজি এবং ৫ হাজার টন এলপিজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এদিকে, একই দিনে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ডিজেল, ফার্নেস অয়েল ও জেট ফুয়েল আমদানির বেশ কিছু প্রস্তাব অনুমোদন ও পর্যালোচনার জন্য আসে। সিঙ্গাপুরের কোম্পানি ট্রাফিগুরা পিটিই লিমিটেড এবং ভাইটল এশিয়া থেকে বিপুল পরিমাণ ডিজেল ও জেট ফুয়েল কেনার প্রস্তাব রয়েছে।

ট্রাফিগুরা থেকে ২ লাখ ২০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার টন ডিজেল এবং ৫০ হাজার টন জেট ফুয়েল কেনার জন্য ৪ হাজার ৮০৩ কোটি টাকার প্রস্তাব এসেছে। ভাইটল এশিয়া থেকে ২ লাখ থেকে ২ লাখ ৩০ হাজার টন ডিজেল ও ৪০ হাজার টন জেট ফুয়েল কেনার জন্য ৪ হাজার ৩২৬ কোটি টাকার প্রস্তাব উঠেছে।

অতিরিক্তভাবে, ইউনিপে সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে ২৫ হাজার থেকে ৩০ হাজার টন ডিজেল (৭৯২ কোটি টাকা) এবং ট্রাফিগুরা থেকে ৭৫ হাজার থেকে ১ লাখ টন ফার্নেস অয়েল (৮০১ কোটি টাকা) আমদানির প্রস্তাবও অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

জরুরি গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার

আপডেট সময় : ০৯:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬