ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

পরিণীতি চোপড়ার প্রথম ওয়েব সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’ মুক্তি পাচ্ছে ২৪ সেপ্টেম্বর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

বলিউড তারকা পরিণীতি চোপড়া প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছেন। নেটফ্লিক্সের 'শাক: ট্রাস্ট নো ওয়ান' সিরিজের মাধ্যমে তিনি ওয়েব সিরিজের দুনিয়ায় প্রবেশ করছেন। সিরিজটি ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।

পরিণীতি চোপড়া এর আগে ওয়েব ফিল্মে অভিনয় করেছেন, যেমন ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত 'দ্য গার্ল অন দ্য ট্রেন'। তার সর্বশেষ সিনেমা 'অমর সিং চামকিলা'ও নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। তবে 'শাক: ট্রাস্ট নো ওয়ান' সিরিজে অভিনয় করা তার জন্য নতুন অভিজ্ঞতা।

এই সিরিজে পরিণীতি একজন মায়ের চরিত্রে অভিনয় করছেন, যার সন্তান ৯ বছর আগে হারিয়ে গেছে। সন্তানের খোঁজে তার দীর্ঘ সময়ের লড়াই এবং মাতৃত্বের আবেগকে কেন্দ্র করে গল্পটি গড়ে উঠেছে।

সিরিজটির পরিচালক রেন্সিল ডি’সিলভা বলেন, 'শাক মূলত চরম অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে থাকা একটি থ্রিলার।' তিনি উল্লেখ করেন, ৯ বছর ধরে হার না মানা এক মায়ের আবেগঘন যাত্রা পর্দায় তুলে ধরার সুযোগ পেয়ে তিনি আনন্দিত।

নেটফ্লিক্স ইন্ডিয়ার সিরিজ হেড তানিয়া বামী জানান, এই সিরিজটি কেবল রোমাঞ্চকর ক্রাইম ড্রামা নয়, বরং ৯ বছর ধরে সন্তানের জন্য মায়ের সংগ্রামের গল্পও তুলে ধরবে।

পরিণীতি চোপড়ার পাশাপাশি সিরিজে আরও অভিনয় করেছেন সোনি রাজদান, অনূপ সোনি, জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সুমিত ব্যাস, হারলিন শেথি ও ধ্রুব চৌধুরী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

পরিণীতি চোপড়ার প্রথম ওয়েব সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’ মুক্তি পাচ্ছে ২৪ সেপ্টেম্বর

আপডেট সময় : ১০:০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬