ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, অস্ত্র ও ককটেল উদ্ধার মিডিয়া ট্রায়াল বন্ধের দাবি জানালেন জিয়াউল আহসান ইরান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে ৯ বিলিয়ন ডলার স্থানান্তর করেছে প্রেসিডেন্ট জিয়া আধুনিক বাংলাদেশের কারিগর: পানিসম্পদ মন্ত্রী এ্যানি ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে বিএনপির সমাবেশে সংঘর্ষ, তিনজন গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার, যুক্ত হচ্ছে ১০টি বাধ্যতামূলক শর্ত লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ২৪ কেজি সীসা ও গুলির ধাতব অংশ উদ্ধার ৭৫০ মিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের হিমার্স কিনছে সুইডেন ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় পরীমণির ক্ষোভ

বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির তীব্র নিন্দা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ইতালির ভেনিসে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে এ প্রতিবাদ জানান। পোস্টে তিনি দাবি করেন, বাঁধনের ওপর হামলা করেছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ-যুবলীগ।

রাকিব বলেন, একজন নারী তথা জুলাই যোদ্ধাকে বিদেশে একা পেয়ে এ ধরনের হামলা কাপুরুষোচিত। তিনি বলেন, হামলাকারীদের জন্য কোনো সহানুভূতি থাকবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এর আগে, সোমবার (৭ সেপ্টেম্বর) বাঁধন নিজে একটি ভিডিওবার্তায় আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন। তিনি জানান, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে হামলার শিকার হন।

বাঁধন দাবি করেন, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করে এবং তার মোবাইল ফোনও ছুড়ে ফেলে। তিনি বলেন, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে আক্রমণ করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, অস্ত্র ও ককটেল উদ্ধার

বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির তীব্র নিন্দা

আপডেট সময় : ১০:১৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬