ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, অস্ত্র ও ককটেল উদ্ধার মিডিয়া ট্রায়াল বন্ধের দাবি জানালেন জিয়াউল আহসান ইরান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে ৯ বিলিয়ন ডলার স্থানান্তর করেছে প্রেসিডেন্ট জিয়া আধুনিক বাংলাদেশের কারিগর: পানিসম্পদ মন্ত্রী এ্যানি ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে বিএনপির সমাবেশে সংঘর্ষ, তিনজন গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার, যুক্ত হচ্ছে ১০টি বাধ্যতামূলক শর্ত লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ২৪ কেজি সীসা ও গুলির ধাতব অংশ উদ্ধার ৭৫০ মিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের হিমার্স কিনছে সুইডেন ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় পরীমণির ক্ষোভ

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় এই সময়কে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দেন। তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।’

কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি করপোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকেরা কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) স্থানীয় কার্যক্রমের সমন্বয়ের দায়িত্বে থাকবেন।

প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। এ ছাড়া ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করা এবং মানুষকে সচেতন করার ওপর গুরুত্ব দেয়া হবে।

প্রধানমন্ত্রী গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, অস্ত্র ও ককটেল উদ্ধার

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬