ইতালিতে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর শারীরিক হামলার ঘটনায় ঢালিউডের চিত্রনায়িকা পরীমণি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে বাঁধনের ওপর হামলার একটি ভিডিও শেয়ার করে এই ক্ষোভ জানান। তিনি লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কুত্তার বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’
পরীমণির এই বার্তা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনরা তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে নারী শিল্পীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে অবস্থানকালে বাঁধনের ওপর হামলার ঘটনা ঘটে। একদল ব্যক্তি পার্কে তার ওপর কোল্ড ড্রিংকস ও ডিম ছুড়ে মারে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।
এই ঘটনার পর দেশজুড়ে বিনোদন ও রাজনীতি অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় বইছে।
প্রতিনিধির নাম 
























