ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, অস্ত্র ও ককটেল উদ্ধার মিডিয়া ট্রায়াল বন্ধের দাবি জানালেন জিয়াউল আহসান ইরান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে ৯ বিলিয়ন ডলার স্থানান্তর করেছে প্রেসিডেন্ট জিয়া আধুনিক বাংলাদেশের কারিগর: পানিসম্পদ মন্ত্রী এ্যানি ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে বিএনপির সমাবেশে সংঘর্ষ, তিনজন গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার, যুক্ত হচ্ছে ১০টি বাধ্যতামূলক শর্ত লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ২৪ কেজি সীসা ও গুলির ধাতব অংশ উদ্ধার ৭৫০ মিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের হিমার্স কিনছে সুইডেন ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় পরীমণির ক্ষোভ

সৌদি আরবে হজযাত্রীদের সেবা উন্নত করতে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

হজযাত্রীদের সেবা আরও সহজ ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তথ্য বিশ্লেষণ প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিভিন্ন ডিজিটাল সেবায় এসব প্রযুক্তি যুক্ত করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘নাজুক এআই’ চালুর পর থেকে ২০ লাখের বেশি ব্যবহারকারী এ সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে শুধু গত মাসেই সেবাটি ব্যবহার করেছেন ৩ লাখ ৯৩ হাজার মানুষ। ১৮০টির বেশি ভাষায় ভয়েস সুবিধাসহ সেবাটি চালু রয়েছে।

জানা যায়, ডিজিটাল মুত্তাওয়িফ এক মাসে ২০ লাখের বেশি বার ব্যবহার করা হয়েছে। ১৪ লাখের বেশি এ সেবার মাধ্যমে হাজি ডিজিটালি তাওয়াফ ও সাঈ সম্পন্ন করেছেন। নুসুক এআই সেবার জন্য সৌদি ডেটা অ্যান্ড এআই অথরিটি (এসডিএআইএ) থেকে এআই এথিকস মার্কও পেয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, হজ ও ওমরাহ পালনকারীদের জন্য মন্ত্রণালয়ের সেবা আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

এই প্রযুক্তির মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন পূর্বাভাস ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে। এগুলো পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছে। একইসঙ্গে হাজিদের চলাচল ও দলভিত্তিক ব্যবস্থাপনার জন্য স্মার্ট প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে।

উল্লেখ্য, সৌদি আরবের ভিশন ২০৩০ এবং গেস্টস অব আল্লাহ সার্ভিস প্রোগ্রামের আওতায় এসব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, অস্ত্র ও ককটেল উদ্ধার

সৌদি আরবে হজযাত্রীদের সেবা উন্নত করতে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার

আপডেট সময় : ০১:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬