রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। সোমবার (০৭ সেপ্টেম্বর) তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় ইরানের অংশগ্রহণ উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
ল্যাভরভ মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, ২০ বছরেরও বেশি আগে রাশিয়া উপসাগরীয় দেশগুলোকে আরব রাজতন্ত্র ও ইরানসহ অঞ্চলটির জন্য একটি নিরাপত্তা ধারণা তৈরির লক্ষ্যে বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছিল।
তিনি বলেন, সম্পর্ক জটিল হলেও রাশিয়া বৈঠক আয়োজন, পারস্পরিক অভিযোগ নিয়ে আলোচনা এবং আস্থা তৈরির পদক্ষেপে সহায়তা করতে চেয়েছিল। ল্যাভরভ আরও জানান, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরুর পর পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে।
ল্যাভরভ সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের উপস্থাপিত মক্কা চুক্তিকে ‘সম্মিলিত নিরাপত্তা ও প্রতিরক্ষামূলক জোট’-এর কাঠামো হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, চুক্তির উদ্যোক্তারা উপসাগরীয় অঞ্চলের বাইরের দেশগুলোর জন্যও এর দরজা খোলা রাখার কথা বলেছেন।
তিনি আশা প্রকাশ করেন যে, ইরান এই প্রক্রিয়ায় অংশগ্রহণের শর্তগুলো নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলে এটি একটি বাস্তব পদক্ষেপ হবে। ল্যাভরভ বলেন, রাশিয়া এই প্রক্রিয়ায় নেতৃত্বের ভূমিকায় থাকার চেষ্টা করবে না।
প্রতিনিধির নাম 
























