ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা নেই: সারজিস আলম আইনশৃঙ্খলা বাহিনীর তদারকির জন্য স্বাধীন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জাতিসংঘের ডেপুটি স্পিকারের আস্তে কথা বলার পরামর্শ ধর্মমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ইরানে নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবসে ডেল্টা হাসপাতালে র‌্যালি ও আলোচনা সভা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে ডিসিকে স্মারকলিপি প্রদান নীলফামারীতে তিস্তা নদী থেকে অবৈধ পাথর উত্তোলন: পুলিশ ও জামায়াত নেতার জড়িত থাকার অভিযোগ রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ প্রদান: প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন প্রত্যাহারের দাবি জানালেন গোলাম পরওয়ার গাজী নজরুলকে নিয়ে সংসদে বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক

ইরানে নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের পরিবার ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হয়েছে। কংগ্রেস আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা না করায় কিছু সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। এ তথ্য জানিয়েছে দ্য টেলিগ্রাফ।

লিবি ক্লিনার, যিনি নিহত সেনা মেজর অ্যালেক্স ক্লিনারের বিধবা, সামাজিক যোগাযোগমাধ্যমে জানান যে, তার স্বামীর মৃত্যুর পর অতিরিক্ত সুবিধার জন্য তিনি যোগ্য নন বলে জানানো হয়েছে। ৩৩ বছর বয়সী অ্যালেক্স মার্চে পশ্চিম ইরাকে একটি কেসি-১৩৫ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন। বিমানটি ইরানে মার্কিন হামলায় সহায়তা করছিল।

ক্লিনার বলেন, ‘আমার স্বামী যুদ্ধে প্রাণ হারিয়েছেন। এরপর আমাকে বলা হলো, এটি আনুষ্ঠানিকভাবে যুদ্ধ নয় বলে আমরা একটি সুবিধা হারাচ্ছি।’ মার্কিন বিমানবাহিনী পরে বিষয়টি পরিষ্কার করে জানায় যে, ক্লিনারের শেষ বেতন-ভাতায় ঝুঁকিপূর্ণ দায়িত্বের জন্য অতিরিক্ত অর্থ অন্তর্ভুক্ত ছিল।

মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন যে, শুরুতে ক্লিনারকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। তবে ক্লিনার জানান, শোকাহত পরিবারের জন্য সরকারি বিভিন্ন শ্রেণিবিন্যাস ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের অধিকার বুঝে নেওয়া কতটা কঠিন, তা স্পষ্ট হয়েছে।

এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, সরকার ক্লিনারের পরিবারকে সহায়তা করতে চায় এবং তারা যে সব সুবিধা পাওয়ার অধিকারী, সেগুলো নিশ্চিত করা হবে। তবে তিনি ইরানে মার্কিন সামরিক অভিযানকে ‘যুদ্ধ’ হিসেবে অভিহিত করতে আপত্তি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা নেই: সারজিস আলম

ইরানে নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি

আপডেট সময় : ১০:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬