ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা নেই: সারজিস আলম আইনশৃঙ্খলা বাহিনীর তদারকির জন্য স্বাধীন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জাতিসংঘের ডেপুটি স্পিকারের আস্তে কথা বলার পরামর্শ ধর্মমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ইরানে নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবসে ডেল্টা হাসপাতালে র‌্যালি ও আলোচনা সভা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে ডিসিকে স্মারকলিপি প্রদান নীলফামারীতে তিস্তা নদী থেকে অবৈধ পাথর উত্তোলন: পুলিশ ও জামায়াত নেতার জড়িত থাকার অভিযোগ রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ প্রদান: প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন প্রত্যাহারের দাবি জানালেন গোলাম পরওয়ার গাজী নজরুলকে নিয়ে সংসদে বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে ডিসিকে স্মারকলিপি প্রদান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও তাদের পৃথক ধর্মীয় পরিচয় ব্যবহারে আইন প্রণয়নের দাবিতে আজ সোমবার জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ এ তথ্য জানিয়েছেন। স্মারকলিপিটি গত ৫ সেপ্টেম্বর ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে আয়োজিত মহাসম্মেলন শেষে সংগৃহীত গণস্বাক্ষরের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ে হস্তান্তর করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশীদ, জেলা সাধারণ সম্পাদক মুফতি ওমর আহমদ, ইমাম-ওলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদ উল্লাহ, জেলা প্রচার সম্পাদক মাওলানা আবদুর রহীম এবং অর্থ সম্পাদক মাওলানা জিল্লুর রহমান। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটও এ সময় উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে খতমে নবুওয়তের মৌলিক আকিদার গুরুত্ব তুলে ধরে বলা হয়, হজরত মুহাম্মাদকে (সা.) শেষ নবী হিসেবে বিশ্বাস করা ইমানের অপরিহার্য শর্ত। কাদিয়ানী অনুসারীরা ইসলামের স্বতঃসিদ্ধ আকিদা অস্বীকার করায় তাদের অমুসলিম ঘোষণা করা হয়েছে।

স্মারকলিপিতে চারটি প্রধান দাবি উত্থাপন করা হয়েছে, যার মধ্যে রয়েছে কাদিয়ানী সম্প্রদায়কে পৃথক ধর্মীয় পরিচয় ব্যবহারে বাধ্য করতে আইন প্রণয়ন, সরকারি নথিতে তাদের পৃথক ধর্মীয় পরিচয় নিশ্চিত করা, ইসলামী পরিভাষা ও প্রতীক ব্যবহার করে প্রতারণা বন্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং ধর্মীয় বিভ্রান্তি সৃষ্টিকারী অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা নেই: সারজিস আলম

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে ডিসিকে স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৯:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬