জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রোগ্রামে পূর্ণ ও খণ্ডকালীন গবেষক ভর্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) ব্যবহার করে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। আবেদন কার্যক্রম ৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।
আবেদন সম্পন্ন করার পর প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ের মাধ্যমে অথবা পে-স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি জমা দিতে হবে। আবেদনকারীদের অনলাইন থেকে প্রাথমিক আবেদন ফরমের প্রিন্ট কপি ১১ অক্টোবরের মধ্যে সংগ্রহ করতে হবে।
এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য নির্ধারিত বিষয়, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য শর্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রতিনিধির নাম 
























