ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবসে ডেল্টা হাসপাতালে র‌্যালি ও আলোচনা সভা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে ডিসিকে স্মারকলিপি প্রদান নীলফামারীতে তিস্তা নদী থেকে অবৈধ পাথর উত্তোলন: পুলিশ ও জামায়াত নেতার জড়িত থাকার অভিযোগ রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ প্রদান: প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন প্রত্যাহারের দাবি জানালেন গোলাম পরওয়ার গাজী নজরুলকে নিয়ে সংসদে বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডিতে ভর্তি আবেদনের সময়সীমা ঘোষণা প্রতিবন্ধী জনির দড়ি টেনে নৌকা চালানোর সংগ্রাম গাইবান্ধায় চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা সাজ্জাদুর রহমান কারাগারে মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

প্রতিবন্ধী জনির দড়ি টেনে নৌকা চালানোর সংগ্রাম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বাগেরহাট সদর উপজেলার কুলিয়া দাইড় গ্রামের শারীরিক প্রতিবন্ধী জনি মোল্লা (৩৫) দীর্ঘ আট বছর ধরে যাত্রাপুর বাজারসংলগ্ন খেয়াঘাটে দড়ি টেনে নৌকায় মানুষ পারাপার করছেন। ভৈরব নদীর এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন দুই পাড়ে ছয় শতাধিক মানুষ নদী পারাপার হন।

স্থানীয়রা জানান, ভোর হলেই জনি হাতে তুলে নেন নৌকার সঙ্গে বাঁধা দড়ি। নদীর এক পাড় থেকে অন্য পাড়ে দড়ি টেনে নৌকা পার করেন। এই কাজ থেকে পাওয়া সামান্য আয় বাবার হাতে তুলে দেন, যা দিয়ে পরিবারের ছয় সদস্যের সংসার চলে।

জনি মোল্লা বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়া দাইড় গ্রামের বাসিন্দা। ছোটবেলা থেকেই নৌকা চালানোর সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। দীর্ঘ আট বছর ধরে এই খেয়াঘাটে দড়ি টেনে মানুষ পারাপারের সহযোগিতা করছেন।

প্রতিদিন সকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ঘাটে থাকতে হয় তাকে। শারীরিক ও মানসিক সমস্যার কারণে কখনো সুস্থ থাকলে নৌকা চালান, আবার অসুস্থ হলে বিরতি নেন। তবুও পরিবারের কথা মনে করে সুযোগ পেলেই আবার হাতে তুলে নেন দড়ি।

জনি বলেন, "আমার শারীরিক ও মানসিক সমস্যা আছে। তারপরও সংসারের জন্য কাজ করতে হয়।" স্থানীয়রা জানান, জনির এই কাজের জন্য তাকে আর্থিক সহযোগিতা করা হলে তিনি আরও ভালোভাবে চলতে পারবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবসে ডেল্টা হাসপাতালে র‌্যালি ও আলোচনা সভা

প্রতিবন্ধী জনির দড়ি টেনে নৌকা চালানোর সংগ্রাম

আপডেট সময় : ০৮:৪৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬