ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট হাইকোর্টে নোয়াখালীতে শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধে ১৫ শিক্ষার্থী অসুস্থ হবিগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর লন্ডনে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে যুক্ত দুটি ফ্ল্যাট বিক্রির তথ্য প্রকাশ মুজিব কর্নারকে ‘জুলাই কর্নারে’ রূপান্তরের প্রস্তাব এমপি মারদিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন: দীনেশ ত্রিবেদী আসিফ মাহমুদ ভোটার এলাকা বদলালেন ঢাকা দক্ষিণ থেকে উত্তরে নারীদের প্রতি অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় বাংলাদেশে কেএফির ২০ বছর পূর্তি উদযাপন

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে উর্মি গ্রুপের চারটি স্বীকৃতি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি, জেন্ডার সমতা, সাসটেইনেবিলিটি রিপোর্টিং ও জলবায়ু কার্যক্রমে নেওয়া বিভিন্ন উদ্যোগের স্বীকৃতি হিসেবে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি পুরষ্কার পেয়েছে উর্মি গ্রুপ।

রোববার (৬ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এ পুরস্কার তাদের হাতে তুলে দেন। ‘এক্সিলেন্স ইন অ্যাকসেসিবিলিটি অ্যান্ড ইনক্লুসিভ ওয়ার্কপ্লেস ডিজাইন’ (বি-১১) ক্যাটাগরিতে গোল্ড উইনার হয়েছে উর্মি গ্রুপ।

এছাড়া, ‘এক্সিলেন্স ইন জেন্ডার ইকুইটি অ্যান্ড উইমেন লিডারশিপ অ্যাডভান্সমেন্ট’ (বি-১২) ও ‘এক্সিলেন্স ইন ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’ (বি-১৬) ক্যাটাগরিতেও স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের সুযোগ বাড়ানোর পাশাপাশি সাসটেইনেবিলিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি জোরদারে নেওয়া উদ্যোগের স্বীকৃতি হিসেবে এসব অর্জন এসেছে।

ব্যক্তিগত পর্যায়ে গোল্ড উইনার হয়েছেন উর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দিন। ‘এক্সিলেন্স ইন চ্যাম্পিয়নিং ক্লাইমেট অ্যাকশন’ (বি-২০) ক্যাটাগরিতে এ স্বীকৃতি পেয়েছেন তিনি। জলবায়ু কার্যক্রম এগিয়ে নেওয়া এবং প্রতিষ্ঠানের অগ্রাধিকারে সাসটেইনেবিলিটিকে আরও শক্তিশালীভাবে যুক্ত করার ক্ষেত্রে তার নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।

ঢাকার লেকশোরে অনুষ্ঠিত ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬ যৌথভাবে আয়োজন করে ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ ও ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ। বাংলাদেশে এ ধরনের প্রথম উদ্যোগ হিসেবে আয়োজিত এ পুরস্কারের মাধ্যমে পরিবেশ, সামাজিক ও সুশাসন, ইএসজির বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্যোগ ও নেতৃত্বের স্বীকৃতি দেওয়া হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট হাইকোর্টে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে উর্মি গ্রুপের চারটি স্বীকৃতি

আপডেট সময় : ০৪:৫৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬