ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের হুমকির জবাবে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সম্পদে হামলা চালায়, তাহলে দেশটি পাল্টা আঘাতের মুখে পড়বে।
সোমবার (০৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ উল্লেখ করেন, ইরানের তেল ও গ্যাস উৎপাদন ব্যবস্থা বিস্তৃত এবং সহজে শনাক্তযোগ্য। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের মার্কিন তেল ও গ্যাস কোম্পানিগুলোরও একই ধরনের ঝুঁকি রয়েছে।
গালিবাফ বলেন, "আমাদের সম্পদে হামলা চালালে আপনারাও হামলার শিকার হবেন।" তিনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুমকির প্রেক্ষাপটে এই সতর্কবার্তা দেন।
পোস্টের সঙ্গে ইরানের তেল অবকাঠামোর একটি ছবি যুক্ত করেন গালিবাফ, যেখানে লেখা ছিল 'যুক্তরাষ্ট্রের অর্থনীতির হারানো দশক আসছে'।
এর আগে গালিবাফ ইরানের স্বার্থ বা নিরাপত্তার ওপর নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। তিনি বলেন, "সমানুপাতিক জবাবের সময় শেষ হয়ে গেছে," এবং মার্কিন ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক হামলাকে কেবল শুরু হিসেবে উল্লেখ করেন।
প্রতিনিধির নাম 
























