বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি সম্প্রতি ‘টক্সিক’ সিনেমায় ইয়াশের বিপরীতে অভিনয় করেছেন। তার গ্ল্যামারাস উপস্থিতি এবং নিখুঁত ত্বক দর্শকদের নজর কেড়েছে। কিয়ারা তার সৌন্দর্যের পেছনের রহস্য শেয়ার করেছেন ‘ইএলএলই ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে।
কিয়ারা জানান, তিনি প্রতিদিন এক গ্লাস পানি পান করে দিন শুরু করেন। তার মতে, ভালো ত্বক কেবল ডিএনএর ওপর নির্ভর করে না, বরং এটি দৈনন্দিন খাবার ও স্কিনকেয়ারের অভ্যাসের ওপরও নির্ভর করে। তিনি একটি ভালো স্কিনকেয়ার রুটিনের গুরুত্ব তুলে ধরেন, যা সাধারণ ক্লিনজিং ও ময়েশ্চারাইজিং দিয়ে শুরু হয়।
সাক্ষাৎকারে কিয়ারা তার ত্বকের যত্ন নেওয়ার রুটিন সম্পর্কে বলেন, তিনি একটি জেন্টল জেল-বেসড ফেসওয়াশ ব্যবহার করেন এবং প্রয়োজন অনুযায়ী সঠিক ময়েশ্চারাইজার বা সিরাম প্রয়োগ করেন। তিনি সানস্ক্রিন ব্যবহারের ওপরও গুরুত্ব দেন, বিশেষ করে বর্ষাকালে।
মেকআপ ভালোভাবে তুলে ফেলার গুরুত্বও উল্লেখ করেন কিয়ারা। তিনি রাতে একটি নির্দিষ্ট স্কিনকেয়ার রুটিন মেনে চলেন, কারণ তার মতে, রাতে ত্বক নিজে থেকেই নিরাময় ও মেরামতের কাজ করে।
ঘরোয়া প্রতিকার সম্পর্কে কিয়ারা জানান, তিনি প্রাকৃতিক ফেসপ্যাক ও হেয়ারপ্যাক তৈরি করতে পছন্দ করেন, যা রান্নাঘরের বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করেন। এসব রেসিপি তার দাদি ও মায়ের কাছ থেকে প্রাপ্ত।
প্রতিনিধির নাম 

























