ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

রিয়াল মাদ্রিদের জন্য সুখবর, ইন্টারের বিপক্ষে খেলবেন কুকুরেয়া

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ-পর্বের ম্যাচের আগে রিয়াল মাদ্রিদে স্বস্তির খবর এসেছে। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের মুখোমুখি হওয়ার আগে ডিফেন্ডার মার্ক কুকুরেয়া মাঠে নামার জন্য প্রস্তুত আছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এস’-এর তথ্য অনুযায়ী, রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে কিছুটা অস্বস্তি অনুভব করলেও কুকুরেয়া ইন্টারের বিপক্ষে খেলতে পারবেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইন্টারের বিরুদ্ধে ম্যাচের আগে তার ফিটনেস নিয়ে উদ্বেগ ছিল।

তবে সর্বশেষ শারীরিক পরীক্ষায় কোনো গুরুতর সমস্যা ধরা পড়েনি। চিকিৎসকরা জানিয়েছেন, কুকুরেয়ার অস্বস্তি সাময়িক পেশির টান মাত্র, যা গুরুতর কিছু নয়।

সান্তিয়াগো বার্নাব্যুতে ইউরোপিয়ান মিশনে হোসে মরিনিয়োর একাদশে কুকুরেয়া শুরু থেকেই থাকবেন। রক্ষণে একাধিক মূল খেলোয়াড়ের অনুপস্থিতির কারণে কুকুরেয়ার ফিটনেস মরিনিয়োর জন্য একটি বড় স্বস্তি।

চোটের কারণে ইতোমধ্যেই মিলিতাও, রাউল আসেন্সিও ও রদ্রিগো বাদ পড়েছেন। মূল অনুশীলনে ফিরলেও অরলিয়েন চুয়ামেনির দলে থাকার সম্ভাবনা ক্ষীণ। তবে কুকুরেয়ার ফিটনেস নিশ্চিতভাবে রিয়াল মাদ্রিদের জন্য সুখবর বয়ে এনেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

রিয়াল মাদ্রিদের জন্য সুখবর, ইন্টারের বিপক্ষে খেলবেন কুকুরেয়া

আপডেট সময় : ০২:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬