পাকিস্তানি অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দানানির মোবিন আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি তার নতুন নাটক 'হুরমত'-এর টিজার প্রকাশ পেয়েছে, যা এক মিনিটেরও কম সময়ের মধ্যে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে।
'হুরমত'-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দানানির মোবিন। টিজার থেকে জানা যায়, হুরমত এমন এক তরুণী, যে নিজের বাড়িতে কার্যত বন্দি। তার বাবা মেয়ের চলাফেরা ও জীবনের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছেন, এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতিও নেই তার।
টিজারের একটি দৃশ্যে হুরমতকে বাড়ির ভেতর থেকে আকাশের দিকে তাকাতে দেখা যায়। তার স্বপ্ন ও ইচ্ছাগুলো যেন চারপাশের নিষেধাজ্ঞার দেয়ালে আটকে আছে। টিজার থেকে ইঙ্গিত মিলেছে যে, হুরমত ধীরে ধীরে নিজের পরিচয় খুঁজে পাওয়ার পথে এগিয়ে যাবে।
নাটকটি মোমিনা দুরাইদের প্রযোজনায় নির্মিত হয়েছে এবং পরিচালনা করেছেন নাদিম সিদ্দিক। নাটকটির প্রচার শুরুর তারিখ এখনও ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, ২০২১ সালে দানানির মোবিনের 'পাওরি হো রাহি হ্যায়' সংলাপ ভাইরাল হওয়ার পর তিনি 'পাওরি গার্ল' হিসেবে পরিচিতি লাভ করেন।
প্রতিনিধির নাম 

























