সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন শিক্ষক পদায়নের জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিমন্ত্রী জানান, ‘যে ১৪ হাজার শিক্ষক নিয়োগ পেয়েছেন, তাদের পদায়নের জন্য অনির্দিষ্টকালের জন্য শিক্ষক বদলি স্থগিত করা হয়েছে।’
প্রতিনিধির নাম 
























