ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

‘বিগ বস ২০’ এ আরিশফার ফলোয়ার সংখ্যা বেড়ে গেল, ছাড়িয়ে গেলেন আল্লু ও জাহ্নবীকে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’ শুরু হয়েছে রোববার (৬ সেপ্টেম্বর)। এবারের আসরে ১৬ প্রতিযোগী অংশগ্রহণ করছেন। প্রতিযোগীদের তালিকা দেখে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আরিশফা খান।

আরিশফা খান ইনস্টাগ্রাম, ইউটিউব এবং টিকটকের মাধ্যমে বিশাল ফ্যান বেজ তৈরি করেছেন। ‘বিগ বস ২০’-এ অংশগ্রহণের জন্য শুরুতে তিনি অনিচ্ছুক ছিলেন, তবে পরে সিদ্ধান্ত বদলান। বর্তমানে তার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা প্রায় ২ কোটি ৯১ লাখ।

এদিকে, কারিনা কাপুরের ফলোয়ার সংখ্যা প্রায় ১ কোটি ৩৯ লাখ এবং জাহ্নবী কাপুরের ফলোয়ার সংখ্যা প্রায় ২ কোটি ৬৭ লাখ। দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা আল্লু অর্জুনের ফলোয়ার সংখ্যা প্রায় ২ কোটি ৭৯ লাখ এবং প্রভাসের ফলোয়ার সংখ্যা প্রায় ১ কোটি ৩৯ লাখ। ফলে ফলোয়ারের সংখ্যার বিচারে আরিশফা তাদেরকেও ছাড়িয়ে গেছেন।

আরিশফা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গ্রেট রেডি উইথ মি’ (GRWM) ভিডিও, ভ্রমণভিত্তিক ভ্লগ, ট্রেন্ডিং ভিডিও ও লাইফস্টাইল কনটেন্ট প্রকাশ করেন। উল্লেখ্য, তিনি এখনো বড় কোনো থিয়েট্রিক্যাল সিনেমায় অভিনয় করেননি এবং টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে তার অনলাইন দর্শকগোষ্ঠী তৈরি হয়েছে।

এবারের ‘বিগ বস’র থিম হলো ‘বরদান’। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিযোগিদের হাতে থাকবে দুটি জীবন, যা এলিমিনেশনের ক্ষেত্রে তাদের বাঁচানোর জন্য অতিরিক্ত একটি সুযোগ প্রদান করবে। এবারের বিগ বসের বাড়িও সাজানো হয়েছে ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ ভাবনায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

‘বিগ বস ২০’ এ আরিশফার ফলোয়ার সংখ্যা বেড়ে গেল, ছাড়িয়ে গেলেন আল্লু ও জাহ্নবীকে

আপডেট সময় : ০১:৫২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬