ঢাকা ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট হাইকোর্টে নোয়াখালীতে শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধে ১৫ শিক্ষার্থী অসুস্থ হবিগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর লন্ডনে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে যুক্ত দুটি ফ্ল্যাট বিক্রির তথ্য প্রকাশ মুজিব কর্নারকে ‘জুলাই কর্নারে’ রূপান্তরের প্রস্তাব এমপি মারদিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন: দীনেশ ত্রিবেদী আসিফ মাহমুদ ভোটার এলাকা বদলালেন ঢাকা দক্ষিণ থেকে উত্তরে নারীদের প্রতি অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় বাংলাদেশে কেএফির ২০ বছর পূর্তি উদযাপন

কাশ্মীরের বিতর্কিত মানচিত্রে ভারতের দাবি প্রত্যাখ্যান পাকিস্তানের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

জম্মু ও কাশ্মীরের বিতর্কিত মানচিত্র নিয়ে ভারতের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, ভারতের একতরফা পদক্ষেপ ও অব্যাহত দখলদারত্ব জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিকভাবে স্বীকৃত মর্যাদা পরিবর্তন করতে পারে না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির জবাবে তিনি এই মন্তব্য করেন। ওই বিবৃতিতে বিতর্কিত জম্মু ও কাশ্মীর এবং লাদাখ অঞ্চলকে ভারতের সরকারি মানচিত্র অনুযায়ী চিত্রিত করার আহ্বান জানানো হয়েছিল। হায়দার খান বলেন, জাতিসংঘের মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে বিতর্কিত অঞ্চল হিসেবে দেখানো হয়েছে এবং এর বর্তমান আইনগত অবস্থার ক্ষেত্রে জাতিসংঘের মানচিত্রই প্রাসঙ্গিক।

পাকিস্তানের দাবি, কাশ্মীর বিরোধ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এজেন্ডায় থাকা দীর্ঘদিনের অমীমাংসিত আন্তর্জাতিক বিরোধগুলোর একটি। জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব অনুযায়ী, কাশ্মীরের চূড়ান্ত মর্যাদা জনগণের অবাধ ও নিরপেক্ষ মতামতের ভিত্তিতে নির্ধারণ করা উচিত।

এদিকে, পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ভারতশাসিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন বন্ধে ভারতকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদ ৪ সেপ্টেম্বর একটি নতুন বিশ্ব মানচিত্র গ্রহণের পক্ষে ভোট দিয়েছে, যা আফ্রিকা মহাদেশকে বড় করে এবং উত্তর আমেরিকা ও ইউরোপকে ছোট করে দেখানো হয়েছে, যা ক্ষোভের জন্ম দিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট হাইকোর্টে

কাশ্মীরের বিতর্কিত মানচিত্রে ভারতের দাবি প্রত্যাখ্যান পাকিস্তানের

আপডেট সময় : ১২:৩৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬