ঢাকা ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট হাইকোর্টে নোয়াখালীতে শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধে ১৫ শিক্ষার্থী অসুস্থ হবিগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর লন্ডনে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে যুক্ত দুটি ফ্ল্যাট বিক্রির তথ্য প্রকাশ মুজিব কর্নারকে ‘জুলাই কর্নারে’ রূপান্তরের প্রস্তাব এমপি মারদিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন: দীনেশ ত্রিবেদী আসিফ মাহমুদ ভোটার এলাকা বদলালেন ঢাকা দক্ষিণ থেকে উত্তরে নারীদের প্রতি অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় বাংলাদেশে কেএফির ২০ বছর পূর্তি উদযাপন

সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে ১২ হাজারের বেশি অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এক সপ্তাহে দেশজুড়ে মোট ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

এ ছাড়া বর্তমানে সৌদি আরবে ২৯ হাজারের বেশি প্রবাসী অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তা করা কিংবা এ ধরনের কর্মকাণ্ডে সহযোগিতা করা গুরুতর অপরাধ।

এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। অবৈধ অভিবাসীদের প্রবেশ, পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানে সহায়তা না করার বিষয়ে দেশটির কর্তৃপক্ষ নিয়মিত সতর্ক করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট হাইকোর্টে

সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬