ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

গ্রীসে তুর্কি গোয়েন্দা প্রধানের গোপন বৈঠক ইসরায়েল-গ্রিস নিরাপত্তা চুক্তির প্রেক্ষাপটে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

গ্রিসের রাজধানী এথেন্সে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) প্রধান ইব্রাহিম কালিন গোপন বৈঠক করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে তিনি গ্রিসের জাতীয় গোয়েন্দা সেবা (ইওয়াইপি)-এর পরিচালক থেমিস্টোক্লিস দেমিরিসের সঙ্গে আলোচনা করেন।

এই বৈঠকটি ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত হয়। গ্রিক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে আেজিয়ান সাগরের সীমানা, এজিয়ান দ্বীপপুঞ্জের সামরিকীকরণ এবং সাইপ্রাস ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

গ্রিস ও তুরস্কের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্বের প্রেক্ষাপটে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পূর্বে, দুই দেশের গোয়েন্দা প্রধানরা ভূমধ্যসাগরের সার্বিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন।

এদিকে, এই গোপন বৈঠকটি এমন সময়ে অনুষ্ঠিত হলো যখন গ্রিস ও ইসরায়েল ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় ‘অ্যাকিলেস শিল্ড’ নামে বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে গ্রিসকে সহায়তা করবে ইসরায়েল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

গ্রীসে তুর্কি গোয়েন্দা প্রধানের গোপন বৈঠক ইসরায়েল-গ্রিস নিরাপত্তা চুক্তির প্রেক্ষাপটে

আপডেট সময় : ১১:০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬