ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

প্যারিসে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:১২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরের শহরতলি ওভেরভিলিয়ে শহরে শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে এক গ্যাস বিস্ফোরণে দুই বছর বয়সী বাংলাদেশি শিশু নাহিলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সময় শনিবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে সেইন-সাঁ-দনি ডিপার্টমেন্টের রুই পল-ভেরলেন এলাকায় একটি প্যাভিলিয়ন ধরনের বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর বাড়ির একটি অংশ ধসে পড়ে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকল বাহিনী, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল।

ফরাসি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে গ্যাস লিক থেকেই বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, তবে এর সুনির্দিষ্ট উৎস ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযানে প্রায় ১১০ জন দমকলকর্মী অংশ নেন এবং দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধার করা হয়।

নিহত শিশুটির নাম নাহিল, সে বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বাসিন্দা রাসেলের ছেলে। বিস্ফোরণের সময় গুরুতর আহত নাহিলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওভেরভিলিয়ে শহরের মেয়র সোফিয়েন কারুমি এক বার্তায় জানান, বিস্ফোরণে এক শিশু নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। তিনি উদ্ধার অভিযানে অংশ নেওয়া দমকল বাহিনী ও পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে বিচারিক তদন্ত শুরু হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

প্যারিসে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

আপডেট সময় : ০৮:১২:১২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬