ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় ভুল গ্রেপ্তারের ঘটনায় জামিন পেলেন জলিল হাওলাদার চট্টগ্রামে আড়াই হাজার ক্যানসার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার রামুতেই প্রতিষ্ঠিত হচ্ছে ফিফার ফুটবল টেকনিক্যাল সেন্টার জয়পুরহাটে হাসপাতালে হামলার চেষ্টা, যুবক আটক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট হাইকোর্টে নোয়াখালীতে শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধে ১৫ শিক্ষার্থী অসুস্থ হবিগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর লন্ডনে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে যুক্ত দুটি ফ্ল্যাট বিক্রির তথ্য প্রকাশ মুজিব কর্নারকে ‘জুলাই কর্নারে’ রূপান্তরের প্রস্তাব এমপি মারদিয়ার

২৪৩ সহকারী শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪৩ জন সহকারী শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার। রোববার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২১-এর বিধান অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি স্থায়ীকরণের জন্য নির্ধারিত সব শর্ত পূরণ হয়েছে। এ কারণে তাদের চাকরি যোগদানের তারিখ থেকে স্থায়ী করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্থায়ীকরণ পাওয়া শিক্ষকদের মধ্যে কেউ ২০১৭ সালে, আবার কেউ ২০১৮ সালে চাকরিতে যোগ দেন। দীর্ঘ সময় পর চাকরি স্থায়ী হওয়ায় তাদের যোগদানের তারিখ থেকেই প্রাপ্য বেতন-ভাতা কার্যকর হবে।

এ ছাড়া চাকরি স্থায়ীকরণের ফলে সংশ্লিষ্ট শিক্ষকদের বকেয়া বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য আনুষঙ্গিক আর্থিক সুবিধাও পাবেন।

চাকরি স্থায়ী হওয়া ২৪৩ শিক্ষকের তালিকা দেখুন এখানে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কলাপাড়ায় ভুল গ্রেপ্তারের ঘটনায় জামিন পেলেন জলিল হাওলাদার

২৪৩ সহকারী শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার

আপডেট সময় : ০৭:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬