অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে জানিয়েছেন, কৃষকদের বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই।
আজ রোববার বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমানের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী উল্লেখ করেন, দেশের কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনো পরিকল্পনা নেই।
তিনি আরও জানান, সহজ শর্তে ও স্বল্প সুদে কৃষকদের মাঝে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হচ্ছে। ব্যাংকগুলো আমানতদারীদের কাছ থেকে সংগৃহীত আমানত গ্রাহকদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করে থাকে, যা সুদবিহীন ঋণের বিতরণকে সম্ভব করে না।
পরে আনিসুর রহমান ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগারের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিনা জামানতে ১ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত কৃষিঋণ বিতরণের কোনো পরিকল্পনাও আপাতত নেই। তবে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।
অর্থমন্ত্রী জানান, সরকার কৃষকদের সহজে ঋণ দিতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রতিনিধির নাম 

























