ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যবসায়ীদের জন্য আনন্দদায়ক পরিবেশে রাজস্ব আদায় চান অর্থমন্ত্রী গোপালগঞ্জের বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, সাময়িক অব্যাহতি সাভারে ত্রিপল হত্যাকাণ্ড: পরকীয়ার জেরে নিহত ৩ রেলওয়ের পশ্চিমাঞ্চলে তিন শীর্ষ কর্মকর্তার পদে রদবদল চট্টগ্রাম বন্দরের বিদেশি ইজারা নিয়ে আনু মুহাম্মদের উদ্বেগ স্ত্রীকে ভাতিজি ও মেয়ে সাজিয়ে বিয়ে দেওয়ার অভিযোগে দম্পতি গ্রেপ্তার ইসলামিক ফাউন্ডেশনের প্রতিযোগিতায় পুরস্কার পেলেন ৭০ জন বিজয়ী মাইক্রোফোন সাজাতে ব্যস্ত ওজগুর ওজেল, ভাইরাল ভিডিও প্রধান বিচারপতির এজলাস ত্যাগের ঘটনা নিয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল প্রবর্তনের চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল প্রবর্তনের চিন্তাভাবনা করছে সরকার। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামীতে নতুন পে-স্কেল হতে যাচ্ছে, যা ১১ বছর পর প্রবর্তিত হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল করার বিষয়টি সরকার বিবেচনা করছে।

মন্ত্রী আরও জানান, শিক্ষকদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ১০০ শিক্ষককে এক লাখ টাকা করে এক কোটি টাকার অনুদানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং তাদের কাজের স্বীকৃতি দিতে চায়।

শিক্ষকদের আচরণবিধি নিয়েও সরকার কাজ করছে। মন্ত্রী বলেন, কিছু শিক্ষকের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড সমাজে বিভেদ সৃষ্টি করতে পারে। এজন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

এছাড়া, শিক্ষকদের দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধানে সরকার কাজ করছে। শিক্ষকদের বকেয়া পরিশোধের বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্যবসায়ীদের জন্য আনন্দদায়ক পরিবেশে রাজস্ব আদায় চান অর্থমন্ত্রী

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল প্রবর্তনের চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৫:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬