বার্সেলোনার নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। ২০২৬-২৭ মৌসুমের জন্য তাকে অধিনায়ক ঘোষণা করেছেন কোচ হ্যান্সি ফ্লিক।
এই সিদ্ধান্তের মাধ্যমে বার্সেলোনার ১৩৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ব্রাজিলিয়ান স্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে নতুন নেতৃত্বের ঘোষণা দেন ফ্লিক।
রাফিনহার পাশাপাশি সিনিয়র সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন পেদ্রি। রাফিনহা ও পেদ্রিকে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে, অন্য তিন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং এবং লামিনে ইয়ামাল।
কোচ ফ্লিক নতুন অধিনায়ক নিয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘দলে রাফিনহা ও পেদ্রির প্রভাব সবচেয়ে বেশি, আর তারা প্রায় সব ম্যাচেই একাদশে থাকে। তাই এটা একেবারেই স্পষ্ট সিদ্ধান্ত ছিল।’
রাফিনহা ২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে ৫৫ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দেন এবং এখন পর্যন্ত ১৬০টি ম্যাচে ৮০টি গোল করেছেন।
প্রতিনিধির নাম 

























