ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক শাহরিয়ার চৌধুরী ইমন, যিনি সালমান শাহ নামে পরিচিত, মৃত্যুর ৩০ বছর পরও ভক্তদের মনে জীবন্ত। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে তার মৃত্যু ঘটে, যা চলচ্চিত্র অঙ্গন ও অসংখ্য ভক্তকে স্তব্ধ করে দেয়।
১৯৯০-এর দশকে মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে তিনি ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। এই স্বল্প সময়ের মধ্যে অর্জিত জনপ্রিয়তা আজও বাংলা চলচ্চিত্রে অমর হয়ে আছে।
সালমান শাহর মৃত্যুর পর থেকেই তার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা চলছে। তার পরিবার দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, এটি স্বাভাবিক মৃত্যু নয়।
নব্বইয়ের দশকে তার অভিনয়, পোশাক, চুলের স্টাইল ও ব্যক্তিত্ব তরুণদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছিল। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা নায়িকাদের সিনেমাগুলোও দর্শকের বিপুল সাড়া পেয়েছিল।
সালমান শাহ ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালে বাংলাদেশ টেলিভিশনে একটি মিউজিক ভিডিওর মাধ্যমে মডেল হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।
প্রতি বছর ৬ সেপ্টেম্বর এলেই ভক্তরা প্রিয় নায়কের স্মৃতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি, সিনেমার দৃশ্য ও গান শেয়ার করেন। সালমান শাহের তিন বছরের ক্যারিয়ারে যে উজ্জ্বল ছাপ তিনি রেখে গেছেন, তা আজও মুছে যায়নি।
প্রতিনিধির নাম 

























