ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় আইনজীবী ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ ধর্ম পালনে বাধা দেবে না: আইনমন্ত্রী আসাদুজ্জামান ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক ভারতের নতুন উদ্যোগে চিকেনস নেকের নিরাপত্তা বৃদ্ধি হবে রাশিয়ার তেল বাণিজ্যের পক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ৬৯ মামলায় ৫৩৪ জন গ্রেপ্তার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ মাস ধরে স্ক্যানার নেই দেশের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল, শক্তিশালী ভিত্তির প্রয়োজন: নাহিদ ইসলাম নেপালে ৯ দিন পর জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ২ শ্রমিককে উদ্ধার জাবি ছাত্রীর সঙ্গে মাভাবিপ্রবি শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফাঁস, সংঘর্ষের ঘটনা

রাশিয়ার তেল বাণিজ্যের পক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করলেই ইউক্রেন যুদ্ধ থেমে যাবে না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, এই সংঘাতের সমাধান কেবল সংলাপ, কূটনীতি ও আলোচনার মাধ্যমে সম্ভব।

শুক্রবার কিয়েভ সফরে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জয়শঙ্কর। তিনি রুশ তেল বাণিজ্যের পক্ষে মন্তব্য করেন এবং বলেন, যুদ্ধের সমাধান তেলের ক্রয়-বিক্রয়ের ওপর নির্ভর করে না।

ভারতের জ্বালানি নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন জয়শঙ্কর। তিনি উল্লেখ করেন, ১৪০ কোটি মানুষের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করার চ্যালেঞ্জ রয়েছে এবং এ বিষয়ে ইউক্রেনের অবস্থান ভারত সম্মান করে।

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞা বা শুল্কের প্রেক্ষাপটে ভারতের পরিকল্পনা সম্পর্কে প্রশ্নের জবাবে জয়শঙ্কর এসব মন্তব্য করেন। পশ্চিমা দেশগুলোর যুক্তি, রাশিয়ার জ্বালানি বাণিজ্য থেকে আয় কমালে মস্কোর যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল হবে।

মার্কিন সিনেটে একটি দ্বিদলীয় বিল পাস হয়েছে, যাতে রাশিয়ার তেল ও গ্যাস আমদানি অব্যাহত রাখা দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার প্রস্তাব রয়েছে।

ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় ৮৮ শতাংশ বিদেশ থেকে আমদানি করে, যার প্রায় এক-তৃতীয়াংশ আসে রাশিয়া থেকে। সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, আগস্টে ভারত প্রতিদিন প্রায় ২১ লাখ ব্যারেল রুশ অপরিশোধিত তেল আমদানি করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় আইনজীবী ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ

রাশিয়ার তেল বাণিজ্যের পক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১২:২৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬