ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার তেল বাণিজ্যের পক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ৬৯ মামলায় ৫৩৪ জন গ্রেপ্তার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ মাস ধরে স্ক্যানার নেই দেশের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল, শক্তিশালী ভিত্তির প্রয়োজন: নাহিদ ইসলাম নেপালে ৯ দিন পর জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ২ শ্রমিককে উদ্ধার জাবি ছাত্রীর সঙ্গে মাভাবিপ্রবি শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফাঁস, সংঘর্ষের ঘটনা মাদরাসা ছাত্রদের সিগারেট সেবনের অভিযোগ অস্বীকার জামায়াত আমিরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ১ ঢাকা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার বিদ্যুৎ বিলে অসামঞ্জস্যতা নিয়ে প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালিগালাজ গ্রহণযোগ্য নয়: রাশেদ খাঁন

জাবি ছাত্রীর সঙ্গে মাভাবিপ্রবি শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফাঁস, সংঘর্ষের ঘটনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মাভাবিপ্রবির দুই বিভাগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাতে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ঘটনার সূত্রপাত গত ১ সেপ্টেম্বর। ওই দিন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মরুফ নামের এক শিক্ষার্থী জাবির এক ছাত্রীকে মাভাবিপ্রবির এক শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পেয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এতে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হলে ওই দিনই প্রক্টর কার্যালয়ে এক জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকে উপস্থিত সবাই সমঝোতাপত্রে স্বাক্ষর করেন এবং ঘটনার স্থায়ী নিষ্পত্তিতে একমত হন।

তবে পূর্বের লিখিত চুক্তি সত্ত্বেও বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা দেখা দেয়। ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করেন যে, ওই ভিডিও অন্য একটি পেজে পুনরায় ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় তারা মরুফের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। পরে মোবাইল ফোনটি উদ্ধারকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয় এবং সংঘর্ষে লিপ্ত হয়। আহতদের মধ্যে ইশতিয়াকসহ কয়েকজনকে টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, ‘আমরা ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ইনভেস্টিগেশন শেষ হলে আলোচনার ভিত্তিতে এর সমাধান বা শাস্তি নিয়ে জানানো সম্ভব হবে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার তেল বাণিজ্যের পক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

জাবি ছাত্রীর সঙ্গে মাভাবিপ্রবি শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফাঁস, সংঘর্ষের ঘটনা

আপডেট সময় : ১১:২৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬