রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ের মধ্যে ৬৯টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩২ জন, লালবাগ বিভাগ থেকে ৩২ জন, ওয়ারী বিভাগ থেকে ৪১ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৮৩ জন, মিরপুর বিভাগ থেকে ১৬৩ জন, গুলশান বিভাগ থেকে ৫১ জন, উত্তরা বিভাগ থেকে ৬০ জন, গোয়েন্দা বিভাগ থেকে সাতজন এবং সিটিটিসি থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে পুলিশ পাঁচ হাজার ৩৮৩ পিস ইয়াবা, ৪৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা, একটি ছুরি, একটি এন্টিকাটার, পাঁচটি মোবাইল, দুইটি হ্যান্ডকাফ, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস এবং নগদ ২০০ টাকা উদ্ধার করে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এই অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধির নাম 





















