ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিরোপয়েন্ট থেকে সদরঘাটে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক গুলিস্তানে ডিএসসিসির উচ্ছেদ অভিযান পরিচালনা ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক: বিদেশি ড্রোনের ওপর ১০০ শতাংশ আরোপ বাংলাদেশ ও চীনের সামরিক সহযোগিতা জোরদারের আলোচনা অনুষ্ঠিত চিকিৎসাধীন মায়ের সাথে দেখা করতে পারবে ফারজানা রুপার দুই সন্তান ঢাবি সিনেটের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের জন্য বিএনপির নতুন কমিটি গঠন নেপালে বন্যায় নিখোঁজ স্বজনদের শোক পালনের জায়গা সংকট জাবি ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতির বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ লক্ষ্মীপুরের কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ৫ মাস পর সংসদে ফিরে আসায় আব্বাসকে স্পিকারের ধন্যবাদ

নেপালে বন্যায় নিখোঁজ স্বজনদের শোক পালনের জায়গা সংকট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নেপালের ভোটেকোশি বন্যায় নিখোঁজ স্বজনদের সন্ধান মেলেনি আট দিন পরেও। ফলে পরিবারের সদস্যরা কুশঘাস দিয়ে প্রতিকৃতি তৈরি করে তাদের শেষকৃত্য শুরু করেছেন।

বন্যায় অনেকেই ঘরবাড়ি হারানোর পাশাপাশি স্বজন হারিয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দ্য কাঠমান্ডু পেস্টের প্রতিবেদনে জানানো হয়, মৃত স্বজনদের জন্য শোক পালনের জায়গা পাচ্ছেন না তারা।

নুয়াকোটের বাসিন্দা নিরাজন পৌডেল তার পরিবারের সদস্যদের হারিয়ে রুদ্রামতী মহাদেব মন্দিরের কিরিয়াপুত্রী ভবনে আশ্রয় নিয়েছেন। তিনি জানান, শোক পালনের জন্য জায়গা না পেয়ে ওই মন্দিরে যান।

বন্যায় নিহতদের স্বজনদের সহায়তা করতে মন্দির ব্যবস্থাপনা কমিটি নির্মাণাধীন ভবনটি খুলে দিয়েছে। বর্তমানে সেখানে ৮টি পরিবার অবস্থান করছে, যারা বন্যায় তিন থেকে পাঁচজন স্বজনকে হারিয়েছে।

গুপ্তেশ্বর মন্দিরের কিরিয়াপুত্রী ভবনের ৮টি কক্ষও ভোটেকোশি বন্যায় স্বজন হারানো পরিবারগুলোর দখলে রয়েছে। শোক পালন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রতিটি পরিবারের কাছ থেকে এক হাজার রুপি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিখোঁজ স্বজনদের পরিবারের সদস্যরা জানান, তাদের ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। অনেক মরদেহ গণকবরে দ্রুত দাফন করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জিরোপয়েন্ট থেকে সদরঘাটে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

নেপালে বন্যায় নিখোঁজ স্বজনদের শোক পালনের জায়গা সংকট

আপডেট সময় : ০৪:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬