ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাবি ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতির বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ লক্ষ্মীপুরের কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ৫ মাস পর সংসদে ফিরে আসায় আব্বাসকে স্পিকারের ধন্যবাদ তানজিন তিশার বিরুদ্ধে শাড়িকাণ্ডে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে চেন্নাইয়ে অলিম্পিক ও মোটরস্পোর্টস সিটি গড়ার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর রাষ্ট্রপতি পুলিশের প্রতি নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান জানিয়েছেন আলাস্কায় বিমান দুর্ঘটনা, ৪ আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল গাজীপুরে আওয়ামী লীগ-যুবলীগের মিছিল, ৬০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা ফুডপ্যান্ডায় ফ্রেশ সুপার মার্টের ২৪৫ পণ্যে ৩৪% পর্যন্ত ছাড়

চেন্নাইয়ে অলিম্পিক ও মোটরস্পোর্টস সিটি গড়ার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বৃহস্পতিবার চেন্নাইয়ে অলিম্পিক ও মোটরস্পোর্টস সিটি তৈরির ঘোষণা দিয়েছেন। বিধানসভায় দেওয়া বক্তব্যে তিনি এই মেগা প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ু স্পোর্টস ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে চেন্নাইয়ে ‘তামিলনাড়ু অলিম্পিক সিটি’ এবং ‘মোটরস্পোর্টস সিটি’ নির্মাণ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, অলিম্পিক সিটি খেলোয়াড়দের প্রশিক্ষণ, চিকিৎসা ও উন্নয়নের জন্য একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কেন্দ্র হবে। এখানে থাকবে আধুনিক ক্রীড়া সরঞ্জাম, হাই-পারফরম্যান্স ট্রেনিং সেন্টার এবং স্পোর্টস মেডিসিন সেন্টার।

মোটরস্পোর্টস সিটির পরিকল্পনায় আন্তর্জাতিক মানের রেসিং ট্র্যাক এবং প্রশিক্ষণ সুবিধা তৈরির কথা রয়েছে। এতে ফর্মুলা ১ সহ বিভিন্ন আন্তর্জাতিক মোটর রেস আয়োজনের উপযোগী অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যটন ব্যবসা ও বিভিন্ন সেবাখাত লাভবান হবে। নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং চেন্নাই আন্তর্জাতিক রেসিং সিটির মর্যাদা অর্জন করতে পারে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জাবি ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতির বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ

চেন্নাইয়ে অলিম্পিক ও মোটরস্পোর্টস সিটি গড়ার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৩:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬