ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা

চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ২৬১ বার পড়া হয়েছে

চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র

নিজেদের ভূখণ্ডে ২২৫টি নতুন তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে চীন। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানান, গত ৫ বছরে পাওয়া এসব ক্ষেত্রকে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির সময়ে বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

চীনের প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রণালয় জানায়, নতুন আবিষ্কৃত ক্ষেত্রগুলোর মধ্যে ১৩টি তেলক্ষেত্রে ১০০ মিলিয়ন টনের বেশি মজুত আছে। ২৬টি গ্যাসক্ষেত্রে মজুতের পরিমাণ ১০০ বিলিয়ন ঘনমিটারের বেশি।

তবে এই জ্বালানি সম্পদের কতটা বর্তমানে ব্যবহারযোগ্য- তা নির্দিষ্ট করে জানানো হয়নি। মন্ত্রণালয় বলেছে, নতুন আবিষ্কৃত মজুত উল্লেখযোগ্যভাবে বাড়ায় দেশের প্রাকৃতিক গ্যাস উৎপাদন বছর বছর বাড়তে পারে।

মন্ত্রণালয় জানায়, গত এক দশকের তুলনায় চীনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুত প্রায় দ্বিগুণ করতে ৪৫০ বিলিয়ন ইউয়ানের বেশি (৬৬ বিলিয়ন ডলার) বিনিয়োগ করা হয়েছে।

NEWS21
NEWS21

এই পদক্ষেপ এমন সময়ে নেওয়া হলো, যখন হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন কার্যত বন্ধ হয়ে আছে। চীন বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি আমদানিকারক দেশ। তাদের প্রায় ১০ শতাংশ তেল ইরান থেকে যায়। তবে দেশটি দীর্ঘদিন ধরে জ্বালানিতে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে। এখন পর্যন্ত অন্যান্য বড় অর্থনীতির দেশের চেয়ে তারা তুলনামূলক ভালো অবস্থায় আছে।

প্রেসিডেন্ট শি জিনপিং চলতি সপ্তাহে জ্বালানি খাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। অন্য দেশের ধাক্কা থেকে সৃষ্ট চ্যালেঞ্জগুলো পদ্ধতিগতভাবে মোকাবিলা এবং জ্বালানি ও সম্পদ সরবরাহের নিরাপত্তা জোরদার করতে পরামর্শ দিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু!

চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র

আপডেট সময় : ০৩:৩৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬