ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৩৫৪ বার পড়া হয়েছে

অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

স্বাধীন দেশগুলোকে কী করতে হবে- এ বিষয়ে যুক্তরাষ্ট্র আর হুকুম দেওয়ার অবস্থায় নেই বলে দাবি করেছে ইরান। ওয়াশিংটন যখন হরমুজ প্রণালি সংক্রান্ত নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ঠিক সে সময়ে তেহরান এমন মন্তব্য করল।

যুদ্ধের শুরু থেকেই ইরান এই কৌশলগত জলপথ কার্যত বন্ধ করে রেখেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক ধাক্কা লেগেছে এবং সংঘাত নিরসনের আলোচনায় এই প্রণালি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়ি-নিক বলেছেন, ‘স্বাধীন দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র নিজেদের নীতি চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে আর নেই।’ তিনি আরও বলেন, ওয়াশিংটনকে এখন তাদের অবৈধ ও অযৌক্তিক দাবি পরিত্যাগ করতে হবে।

NEWS21
NEWS21

যুদ্ধবিরতি লড়াই থামিয়ে রাখলেও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাতের স্থায়ী সমাধানের আলোচনায় এখনো কোনো ফলাফল আসেনি। তবে ইরানের নতুন যে প্রস্তাবটি যুক্তরাষ্ট্র পর্যালোচনা করছে, তাতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয়েছে।

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে তালায়ি-নিক বলেন, ইরান স্বাধীন রাষ্ট্রগুলোর সঙ্গে; বিশেষ করে এসসিওর সদস্যদের সঙ্গে নিজেদের প্রতিরক্ষামূলক সামরিক সক্ষমতা ভাগাভাগি করতে প্রস্তুত।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

আপডেট সময় : ০৩:১৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬