ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বাদ পড়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর ১৯৩ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাওয়ার বড়ি কিনবে সরকার শেখ হাসিনার জন্মদিন পালন করায় শিক্ষার্থী আটক কুষ্টিয়া সীমান্তে মাদক কারবার নিয়ে সংঘর্ষ, নিহত ১ তারেক রহমানের নির্দেশনায় যুবদল নেতাকর্মীদের পাশে দাঁড়াচ্ছে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা হিরো ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব, দুই কর্মকর্তা বরখাস্ত রামপুরায় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিন অস্ত্রসহ গ্রেপ্তার মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা আহত, বাংলাদেশে চিকিৎসা চলছে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর

মিয়ানমার সীমান্তে বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে মো. হামিদ হোসেন (৪০) নামের এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে।

আহত হামিদ হোসেন উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের সি-২৭ ব্লকের বাসিন্দা। তিনি মৃত কালাম হোসেনের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, পালংখালী সীমান্তের বিআরএম-১৯ নম্বর পিলার থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে এবং শূন্যরেখা থেকে ২৫০ গজ পশ্চিমে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণ ঘটে। এতে হামিদ আহত হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

তিনি আরও জানান, বিজিবি ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে। সীমান্তে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বাদ পড়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর

মিয়ানমার সীমান্তে বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

আপডেট সময় : ০৭:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬