ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালাল ইরান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালাল ইরান

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের পাল্টা জাবাব হিসেবে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ খবর জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।

তবে ড্রোন হামলায় জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, বা হয়ে থাকলে কতটুকু ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে, রোববার ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করে মার্কিন নৌবাহিনী। এ ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ ও ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে তেহরান।

NEWS21
NEWS21

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, রোববার ওমান উপসাগর দিয়ে চলার সময় ‍তুসকা নামের ইরানি কার্গো জাহাজটি জব্দ করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। জব্দের আগে ওই জাহাজে মার্কিন রণতরী থেকে গুলি ছোড়া হয়েছিল।

ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট দিয়ে জানান, ইরানি জাহাজটি থামার সতর্কতা উপেক্ষা করেছিল। এরপর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস স্প্রুয়েন্স’ থেকে গুলি করে জাহাজটির ইঞ্জিন রুম ছিদ্র করে দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, বর্তমানে মার্কিন নৌবাহিনী জাহাজটি তাদের হেফাজতে নিয়েছে। ভেতরে কী আছে তা দেখা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালাল ইরান

আপডেট সময় : ০৩:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬