ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন

হরমুজ প্রণালি দিয়ে তেল আমদানিকারক দেশগুলোকে জলপথটির নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে চীন বলেছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাই এই প্রণালিতে সংকটের মূল কারণ।

বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘হরমুজ প্রণালীতে নৌ চলাচল বিঘ্নিত হওয়ার মূল কারণ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ সামরিক অভিযান।’

বুধবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, যেসব দেশ হরমুজ প্রণালি দিয়ে তেল পায়, তাদেরকে এই পথ সচল রাখার দায়িত্ব নিতে হবে। তিনি দেশগুলোকে উৎসাহ দিয়ে বলেন, ‘আপনারা স্রেফ এটি (প্রণালির নিয়ন্ত্রণ) নিয়ে নিন। এটিকে রক্ষা করুন এবং নিজেদের প্রয়োজনে ব্যবহার করুন।’
সংবাদ সম্মেলনে মাও নিং আরও বলেন, ‘সামরিক উপায়ে কোনো সমস্যার মৌলিক সমাধান সম্ভব নয়। সংঘাতের চরম বিস্তার কোনো পক্ষের স্বার্থ রক্ষা করবে না।’ এ সময় তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান।
NEWS21
NEWS21

হোয়াইট হাউসে বুধবার দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর হামলার মাধ্যমে ইরানকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দেন। এই হামলা অগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চালানো হবে। তাঁর ভাষণের কয়েক ঘণ্টা পর প্রতিক্রিয়ামূলক বিবৃতি প্রচার করে ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনাদের অপমান, লাঞ্ছনার স্থায়ী ও নিশ্চিত অনুশোচনা এবং আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে।’ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে উদ্দেশ্য করে খাতাম আল-আম্বিয়া বলেছে, ‘আরও বিধ্বংসী, ব্যাপক ও ধ্বংসাত্মক পদক্ষেপের অপেক্ষায় থাকুন।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন

আপডেট সময় : ০৫:৪৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬