ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুরকা বেলতলা এলাকা থেকে ৩ হাজার ৪শ ৭০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার সন্ধ্যায় র‍্যাব-১২ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।

তিনি বলেন, সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে জানতে পারি ট্রাকযোগে অবৈধ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন বহন করা হচ্ছে। সেই মোতাবেক র‌্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট চলাকালে শনিবার বিকালে সলঙ্গা থানার ঘুরকা বেলতলা এলাকায় একটি চালবাহী ট্রাক থেকে লুকানো অবস্থায় ৩ হাজার ৪শ ৭০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। এবং ঘটনাস্থল থেকে শাহিন খান ও মেহেদী হাসান নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়। সেই সাথে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন, ৫ টি সিম কার্ড, নগদ ৭ হাজার ৮শ ৭৫ টাকা ও ১ টি ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জের সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৩:০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪