ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এপস্টেইন ফাইল গোপন রাখার অভিযোগ হিলারির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এপস্টেইন ফাইল গোপন রাখার অভিযোগ হিলারির

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এপস্টেইন ফাইল ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘তারা এটি নিয়ে গড়িমসি করছে। ফাইলগুলো প্রকাশ করুন।’

জার্মানির বার্লিনে অবস্থানের সময় হিলারি বলেন, ‘আমাদের লুকানোর কিছু নেই। আমরা বারবার এই ফাইলগুলো সম্পূর্ণ প্রকাশের আহ্বান জানিয়েছি।’ সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ট্রাম্পের ওপর থেকে জনদৃষ্টি সরিয়ে নিতে তাঁকে এবং তাঁর স্বামীকে ব্যবহার করা হচ্ছে।

NEWS21
NEWS21

আমি মনে করি যাদেরই সাক্ষ্য দিতে বলা হয়েছে, তাদের সবারই সাক্ষ্য দেওয়া উচিত।’ সাবেক ব্রিটিশ যুবরাজ অ্যান্ড্রু আলবার্টের বিষয়ে জিজ্ঞেস করা হলে হিলারি এ কথা বলেন। তিনি নিজেও মার্কিন কংগ্রেসীয় কমিটির কাছে হাজির হয়ে সাক্ষ্য দেবেন। এ জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। আর ২৭ ফেব্রুয়ারি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ব্লিল ক্লিনটনের সাক্ষ্য দেওয়ার কথা আছে।

এপস্টাইন ফাইলে বেশ কয়েকবার বিল ক্লিনটনের নাম এলেও তিনি বলেছেন, ‘এপস্টাইনের সঙ্গে পরিচয় থাকলেও দুই দশক আগেই তা বিচ্ছিন্ন হয়।’ নির্যাতনের শিকার হওয়া কেউ ক্লিনটন দম্পতির বিরুদ্ধে কোনো অন্যায়ের অভিযোগ তোলেনি। বিবিসিকে হিলারি বলেন, ‘আমরা হাজির হবো, তবে আমরা মনে করি এটি (সাক্ষ্য) জনসমক্ষে হওয়াটাই ভালো হবে। আমি শুধু চাই এটি ন্যায্য হোক। আমি চাই সবার সঙ্গে সমান আচরণ করা হোক।’

এদিকে হোয়াইট হাউস জোর দিয়ে বলেছে, এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশের মাধ্যমে তারা ‘ডেমোক্র্যাটদের চেয়েও ভুক্তভোগীদের জন্য বেশি কাজ করেছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এপস্টেইন ফাইল গোপন রাখার অভিযোগ হিলারির

আপডেট সময় : ০২:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬