ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন সাংবাদিকরা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন সাংবাদিকরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তিন শ্রেণির ব্যক্তি ছাড়া ভোটকেন্দ্রে মোবাইল বহন করতে পারবে না- নির্বাচন কমিশন (ইসি) থেকে এমন নির্দেশনা জারি করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা। তারা বলেন, ‘নির্দেশনায় সাংবাদিকদের নাম নেই। এতে করে আমরা মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারব না, আমরা তাহলে কাজ করব কীভাবে। কারণ, বর্তমান সময়ে মোবাইল দিয়েই সব কাজ করেন সাংবাদিকরা।’

NEWS21
NEWS21

নির্বাচন কমিশন বিটে কর্মরত রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল জানান, প্রথমত- নির্বাচনের দিনে মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ কারা করতে পারবেন, কারা পারবেন না; নির্বাচন কমিশন যে এমন সিদ্ধান্ত নিয়েছে এটা নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে। দ্বিতীয়ত- সাংবাদিকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন পেশাগত কাজ করতে গিয়ে। কারণ, বেশিরভাগ সাংবাদিক নির্বাচনের দিন ভোটকেন্দ্রের পরিস্থিতি নিয়ে ছবি-ভিডিও মোবাইলে ধারণ করেন। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তা সম্ভব হবে না। তৃতীয়ত- কোনো সাংবাদিক ভোটকেন্দ্রে হামলার শিকার হলে তিনি তার সহকর্মীকে মোবাইলের মাধ্যমে তা অবহিত করেন। কিন্তু মোবাইল না থাকলে তিনি কীভাবে জানাবেন? এটা তার নিরাপত্তার জন্যও হুমকির সৃষ্টি করবে। এই মোবাইল তারা কোথায় রেখে যাবেন? তাই হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার তীব্র নিন্দা জানাই। এমন সিদ্ধান্ত মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই সিদ্ধান্ত বাতিল করতে হবে।

সাংবাদিকরা জানান, এ নির্দেশনার ফলে সাংবাদিকদের নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। যা জাতি ও গণমাধ্যমের জন্য ক্ষতিকর। মোবাইল ছাড়া মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহ বর্তমান যুগে প্রায় অসম্ভব।

এরআগে গতকাল রোববার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রিজাইডিং অফিসারসহ তিন শ্রেণির ব্যক্তি ছাড়া কেউ ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে যেতে পারবে না- এমন নির্দেশনা জারি করে ইসি। ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি  অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার; ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপি এর ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী ২ (দুই) জন আনসার সদস্য ব্যতীত কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন সাংবাদিকরা

আপডেট সময় : ০২:৩৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬